সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’—এই মূলনীতিকে সামনে রেখে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে তরুণ প্রজন্মকে নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) নিজ সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কেবল রাজনৈতিক পরিবর্তনই যথেষ্ট নয়; বরং পরিচ্ছন্ন দেশ গঠন, জলবায়ু রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অর্থনীতিকে স্বাবলম্বী করার ক্ষেত্রে তরুণ সমাজকেই মূল ভূমিকা পালন করতে হবে। দেশ পুনর্গঠন ও আধুনিকায়নে তরুণদের জ্ঞান, মেধা ও দেশপ্রেমকে সর্বোচ্চ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
৪
৫