সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
রাজধানী ঢাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নাগরিক সেবার সার্বিক চিত্র সরেজমিনে খতিয়ে দেখতে সাড়ে চার ঘণ্টা ধরে ঢাকার ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী পূর্বঘোষণা ছাড়া আকস্মিকভাবে এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন মোড়, প্রকল্প এলাকা ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। যেকোনো ধরনের অনিয়ম ও গাফিলতি বরদাশত করা হবে না জানিয়ে তিনি নাগরিক সেবা দ্রুত ও নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দফতরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। কোনো পূর্বনির্ধারিত প্রোটোকল ও বহর ছাড়াই প্রধানমন্ত্রীর এমন আকস্মিক পরিদর্শনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে।
অনুরূপ সংবাদ
৪
৫