সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরানোর বিষয়ে কার্যক্রম চলছে: দুদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ও অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সময়সীমা না দিলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে যে এসংক্রান্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান এই তথ্য জানান।
তিনি বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপগুলো চলমান রয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার। এছাড়া সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আলোচিত দুর্নীতির মামলার তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমও থেমে নেই বলে জানানো হয়।
অনুরূপ সংবাদ
১০ ঘন্টা আগে
ট্রাইব্যুনাল আইন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেখানে আ.লীগ আমলের ঘটনা নিয়ে আসা হয়েছে: মনসুরুল হক চৌধুরী
১০ ঘন্টা আগে
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আদালতের
১ দিন আগে
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, মামলা ও গ্রেপ্তার ১
১ দিন আগে
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫৩ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৫ মিনিট আগে
৯
৭
৯