শুধু জুলাই সনদ নয়, পিতার আইনও বাস্তবায়ন করছেন না তারেক রহমান: নাঈম আহমাদ
জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল জুলাই সনদ নয়, তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রণীত ‘ন্যাযপাল আইন, ১৯৮০’ বাস্তবায়নেও উদাসীন।
শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নাঈm আহমাদ এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ন্যায়পাল আইন প্রণয়ন করলেও বর্তমান সরকার বা প্রধানমন্ত্রী তা কার্যকর করেননি। এর মাধ্যমে তিনি নিজের পিতার প্রণীত আইনকেও অবহেলা করছেন বলে দাবি করেন জেডিপি আহ্বায়ক। জুলাই সনদের সঠিক বাস্তবায়নের স্বার্থে সমমনা ও সংস্কারপন্থী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মানববন্ধনে সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি
৫ ঘন্টা আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন
১৪ ঘন্টা আগে
বান্দরবানে নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
১৪ ঘন্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপি একাকার হওয়ার অভিযোগ তুলে দল ছাড়লেন কেন্দ্রীয় নেতা
৪
৫