ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটি, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এসব মতবিনিময় সভায় স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটি ও বাড়ির মালিকদের পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা। এ সময় জামায়াত ও স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না: দেলাওয়ার
৫ ঘন্টা আগে
ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির প্রতিবাদ জামায়াতের
৫ ঘন্টা আগে
ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান
৫ ঘন্টা আগে
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার
৪
৫