মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না: দেলাওয়ার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐਕ্যের সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, নির্বাচিত হলে এলাকার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না; সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের কালীতলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী জাতিগত বা ধর্মীয় কোনো বিভাজনে বিশ্বাস করে না এবং এ দেশের প্রতিটি মানুষ রাষ্ট্রের সমান অধিকারপ্রাপ্ত নাগরিক। অতীতে যারা জনগণের অধিকার শোষণ করেছে ও বিভিন্ন সেক্টরে দলীয়করণ এবং স্বজনপ্রীতি চালিয়েছে, তাদেরকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি। সভায় আসন্ন ২৯ অক্টোবর উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে
ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির প্রতিবাদ জামায়াতের
৫ ঘন্টা আগে
ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান
৫ ঘন্টা আগে
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার
৪
৫