সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অনিয়মের অভিযোগ দূর করতে অবশেষে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে সরকারি বাসা বরাদ্দ কার্যক্রম চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনলাইন বাসা বরাদ্দের ফলাফল উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রথম দফায় বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসার বিপরীতে ৫৯৬টি আবেদন জমা পড়ে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন বৈধ বলে বিবেচিত হয় এবং শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ২৫৪টি আবেদন বাতিল করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা শহরে কর্মরত প্রায় ২ লাখ ২২ হাজার সরকারি কর্মচারীর বিপরীতে সরকারি আবাসন মাত্র ২১ হাজার হওয়ায় চাহিদার তুলনায় আবাসন সংকট প্রকট। এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে বাসা বরাদ্দে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও, এখন অনলাইন পদ্ধতি চালুর ফলে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৫৫ মিনিট আগে
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
১০ ঘন্টা আগে
সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
১০ ঘন্টা আগে
অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
১১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫৩ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৫ মিনিট আগে
৯
৭
৯