শামীম হত্যাকাণ্ডে তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ গোলাম পরওয়ারের
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে এর সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, জামায়াত সব সময় আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাস করে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা করে। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে: জামায়াত আমির
২ ঘন্টা আগে
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
১২ ঘন্টা আগে
জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি গঠন নিয়ে বিরোধ: কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
১ দিন আগে
চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডাকসু ভিপি সাদিক কায়েম
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
২ ঘন্টা আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
২ ঘন্টা আগে
৯
৭
৮
৯