ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির প্রতিবাদ জামায়াতের
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট এলাকায় সরকারি উন্নয়নকাজ না করার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১৭ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক কর্মীসভায় দলীয় প্রার্থী বিজয়ী না হলে এলাকায় কোনো উন্নয়ন কাজ করা হবে না বলে যে বক্তব্য দিয়েছেন, তা স্থানীয় সরকার ব্যবস্থায় চরম হস্তক্ষেপ, নির্বাচন আচরণবিধির লঙ্ঘন এবং ভোটারদের ভয় দেখানোর শামিল। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণকারী এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও ফ্যাসিবাদী মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে
মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না: দেলাওয়ার
৫ ঘন্টা আগে
ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান
৫ ঘন্টা আগে
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার
৪
৫