শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ও তাদের বিভিন্ন দাবি-দাওয়ার বাস্তবায়নে জাতীয় সংসদের ভেতরে এবং রাজপথে একই সঙ্গে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৭ অক্টোবর) শ্রমিক সংগঠনগুলোর জাতীয় নেতৃত্ব ও দায়িত্বশীলদের এক যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদনের প্রধান চালিকাশক্তি শ্রমিক সমাজ বরাবরই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় জোরালো ভূমিকা রাখার পাশাপাশি তাদের দাবি আদায়ে রাজপথের রাজকীয় সংগ্রামও চালিয়ে যাওয়া হবে। এ সময় আন্দোলন সফল করতে বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও স্থানীয় দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না: দেলাওয়ার
৬ ঘন্টা আগে
ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির প্রতিবাদ জামায়াতের
৬ ঘন্টা আগে
ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান
৪
৫