ইসলামি আইন বাস্তবায়নে গভীর অধ্যয়ন প্রয়োজন: এমপি নাজিবুর রহমান
প্রচলিত আইনব্যবস্থা ও ইসলামি আইনের মৌলিক ধারণা সম্পর্কে গভীর পাঠ ও গবেষণা ছাড়া বিদ্যমান বাস্তবতায় ইসলামি আইনের সুফল অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস্য ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন।
শনিবার (১৭ অক্টোবর) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইসলামি আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, কেবল বিচ্ছিন্নভাবে কিছু আইন সংশোধন বা যুক্ত করার মাধ্যমে ইসলামি আইনি কাঠামোর পূর্ণাঙ্গ সুফল পাওয়া যাবে না। এর জন্য সামগ্রিক রূপরেখা তৈরি, গঠনমূলক গবেষণা এবং প্রচলিত ও ইসলামি আইন ব্যবস্থার ওপর গভীর অধ্যয়নের প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন এবং আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
৬ ঘন্টা আগে
মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না: দেলাওয়ার
৬ ঘন্টা আগে
ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে উন্নয়নকাজ বন্ধ রাখার হুমকির প্রতিবাদ জামায়াতের
৬ ঘন্টা আগে
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার
৪
৫