অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি
অক্ষরে অক্ষরে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কথা বলে বিএনপি সরকার দেশের মানুষের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার জুলাই সনদের প্রতিশ্রুতি থেকে সরে এসে সংস্কার প্রক্রিয়াকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সরকার গঠিত বিশেষ সংবিধান সংশোধন কমিটি একদলীয় ও গণভোটের রায়ের বরখেলাপ। তিনি অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারাও সরকারের সংস্কার নীতির তীব্র সমালোচনা করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে আন্দোলন আরও তীব্র গণ-আন্দোলনে রূপ নেবে।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন
৫ ঘন্টা আগে
শুধু জুলাই সনদ নয়, পিতার আইনও বাস্তবায়ন করছেন না তারেক রহমান: নাঈম আহমাদ
১৪ ঘন্টা আগে
বান্দরবানে নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
১৪ ঘন্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপি একাকার হওয়ার অভিযোগ তুলে দল ছাড়লেন কেন্দ্রীয় নেতা
৪
৫