হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, লাগেজের নিরাপত্তা নিশ্চিত করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এখন থেকে বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত লাগেজের পুরো গতিবিধি মনিটরে সরাসরি (লাইভ) দেখতে পারবেন যাত্রীরা।
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, বিমানবন্দরের মোট আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।
এর মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ খালাস, পরিবহন, বাছাই এবং বেল্টে পৌঁছানোর পুরো দৃশ্য যাত্রীরা লাইভ মনিটরিং স্ক্রিনে পর্যবেক্ষণ করতে পারবেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আশা, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের ফলে বিমানবন্দর ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়বে এবং লাগেজ সংক্রান্ত ভোগান্তি ও অনিয়ম অনেকাংশে কমে আসবে।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
৫ ঘন্টা আগে
ধর্ম যার যার, দেশ সবার: রাষ্ট্রপতি
৫ ঘন্টা আগে
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
১৪ ঘন্টা আগে
জুলাই সনদের ১ বছর: কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে মতপার্থক্য রয়ে গেছে
৪
৫