একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন
গণভোটের স্পষ্ট রায় উপেক্ষা করে সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটিকে জনগণের সঙ্গে সরাসরি ‘প্রতারণা’ বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই একতরফা কমিটির মাধ্যমে কোনোভাবেই চলমান সাংবিধানিক সংকট সমাধান করা সম্ভব নয় এবং অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানী ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী পূর্ণাঙ্গ ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন না করে সরকার একদলীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, যা মূলত সংস্কার কার্যক্রমকে নস্যাৎ করার একটি অপচেষ্টা। এই কমিটিতে অংশ নেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হলেও এনসিপি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি অবিলম্বে বিতর্কিত এই কমিটি বিলুপ্ত করার জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি
৫ ঘন্টা আগে
শুধু জুলাই সনদ নয়, পিতার আইনও বাস্তবায়ন করছেন না তারেক রহমান: নাঈম আহমাদ
১৪ ঘন্টা আগে
বান্দরবানে নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
১৪ ঘন্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপি একাকার হওয়ার অভিযোগ তুলে দল ছাড়লেন কেন্দ্রীয় নেতা
৪
৫