"ধর্ম যার যার, উৎসব সবার, আর এই দেশ সবার"—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিদলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি বহুত্ববাদী ও সম্প্রীতির দেশ। এখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবসহ অন্যান্য ধর্মীয় উৎসব যেন দেশের প্রতিটি নাগরিক নিরাপদে, আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
৫ ঘন্টা আগে
অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা
৫ ঘন্টা আগে
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
১৪ ঘন্টা আগে
জুলাই সনদের ১ বছর: কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে মতপার্থক্য রয়ে গেছে
৪
৫