ইশরাকের অ্যাকশন সন্ত্রাসবাদকে প্রমোট করছে: ইসলামী আন্দোলন
মাদকবিরোধী অভিযানের নামে প্রকাশ্যে অস্ত্র হাতে বিএনপি নেতা ইশরাক হোসেনের মহড়াকে সন্ত্রাসবাদের প্রচার ও উসকানি বলে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, মাদক নির্মূলের আড়ালে এ ধরনের প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং তা সরাসরি সন্ত্রাসবাদকে উৎসাহিত করে।
ইসলামী আন্দোলনের নেতারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাদ দিয়ে রাজনৈতিক নেতাদের এ ধরনের তামাশা বন্ধ হওয়া প্রয়োজন। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে রাজনৈতিক মহড়া না দিয়ে প্রকৃত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর ও বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। অন্যথায় মাদক কারবারি ও তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
অনুরূপ সংবাদ
৩ দিন আগে
১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর
১ সপ্তাহ আগে
স্থানীয় সরকার নির্বাচনে শরিয়াহর পক্ষের প্রার্থী বেছে নেওয়ার আহ্বান চরমোনাই পীরের
১ সপ্তাহ আগে
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করুন: চরমোনাই পীর
২ সপ্তাহ আগে
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: ইসলামী আন্দোলন
৪
৫