নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী ও উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কমিটির সাবেক সভাপতি জিয়াউল ইসলামসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ তাঁদের আটক করে। গ্রেপ্তার অপর দুজন হলেন জিয়াউল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলাম ও আইনজীবী মাহবুবুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিস্ফোরক মামলার জামিনের শুনানির সময় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এই আইনজীবীরা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতার অভিযোগে তাঁদের আটক করে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী জিয়াউল ইসলামসহ তিনজনকে এভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
নোয়াখালীতে বাড়ির উঠানে বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ভিডিও ফেসবুকে ভাইরাল
১২ ঘন্টা আগে
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ দূরের কথা, ফৌজদারি অপরাধও প্রকাশ পায় না: আসামিপক্ষের আইনজীবী
১ দিন আগে
কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলের নামে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, দুদকের মামলা
৪ দিন আগে
আ.লীগের অভিযোগ নিয়ে আইপিইউর ভুল ভেঙেছে: দেশে ফিরে স্পিকার
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
২ ঘন্টা আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
২ ঘন্টা আগে
৯
৭
৮
৯