ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট দেখাতে বলায় দলবল নিয়ে এসে স্টেশনমাস্টার ও টিসিকে বেধড়ক মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে ভ্রমণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় এক যাত্রী দলবল নিয়ে এসে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) বেধড়ক মারধর করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে স্টেশনমাস্টারের কক্ষের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান ও টিসি সঞ্জিত মণ্ডল আহত হন এবং তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্টেশন সূত্রে জানা যায়, সকালে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় এক যাত্রীর কাছে টিকিট দেখতে চান টিসি সঞ্জিত মণ্ডল। টিকিট না থাকায় তাঁকে আটকে রাখা হলে ওই যাত্রী ক্ষিপ্ত হয়ে পুলিশ ফাঁড়িতে হট্টগোল করেন এবং পরে সহযোগীদের ডেকে আনেন। প্রাথমিক মীমাংসার পর দুপুরে ওই যাত্রী ৮-১০ জন বহিরাগত যুবককে সঙ্গে নিয়ে লাঠিসোঁটাসহ স্টেশনে এসে টিসি এবং বাঁচাতে গেলে স্টেশনমাস্টার সাকির জাহানকে পিটিয়ে আহত করে পালিয়ে যান।
এ ঘটনায় রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
অনুরূপ সংবাদ
৩৭ মিনিট আগে
হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক
৩৮ মিনিট আগে
সংসদের সাউন্ড সিস্টেম কেনায় অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক
৫৫ মিনিট আগে
সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জনের মামলা
৫৯ মিনিট আগে
কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫৩ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৫ মিনিট আগে
৯
৭
৯