বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক ও আধুনিক খাতে পরিণত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকেরা এ পেশা ছেড়ে যাচ্ছেন, যার ফলে মাঠে পর্যাপ্ত কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।
তিনি বলেন, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পেলেও যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকেরা অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন—যেমনটি উত্তরাঞ্চলে আলু কিংবা টমেটোর ক্ষেত্রে দেখা যায়। তাই কোল্ডস্টোরেজ সুবিধা সম্প্রসারণ এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এছাড়া কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার রোধ, কৃষি গবেষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের এই পেশায় আকৃষ্ট করার ওপর জোর দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৫৩ মিনিট আগে
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
১০ ঘন্টা আগে
সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির
১০ ঘন্টা আগে
অপারেশন ক্লিনহার্ট করার কোনো পরিকল্পনা নেই: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
১১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫৩ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৪ মিনিট আগে
৯
৭
৯