কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির ২০ সদস্যের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির বঞ্চিত ও একাংশের নেতাকর্মী।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের দুঃসময়ে হামলা, মামলা ও নানা নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ও সরকারি চাকুরিজীবীদের নিয়ে এই ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে শীর্ষ পদে রাখায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান তাঁরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন আন্দোলনকারী নেতারা।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নয়া নাটক করছে: রিজভী
১৪ ঘন্টা আগে
কুমিল্লায় যুবদলকর্মী হত্যা: জনতার হাতে ধরা পড়লেন মূল অভিযুক্ত, গায়ে ছিল রক্তের দাগ
১৪ ঘন্টা আগে
সীতাকুণ্ডে যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের
১৪ ঘন্টা আগে
আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী
৪
৫