সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জনের মামলা
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে অবসরোত্তর ছুটিতে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৪ অক্টোবর) দুদকের ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ে মামলা দুটি রুজু করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে মামলার নথি ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। দুদকের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন।
দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানে পুলিশ কর্মকর্তা ফখরুদ্দীন ভূঞার প্রায় ৯২ লাখ টাকা এবং তাঁর স্ত্রী জাহানারা খানমের প্রায় ৮৩ লাখ টাকার অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। সরকারি কর্মকর্তা হয়ে স্ত্রীকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করা এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
৩৬ মিনিট আগে
হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক
৩৭ মিনিট আগে
সংসদের সাউন্ড সিস্টেম কেনায় অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক
৫৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট দেখাতে বলায় দলবল নিয়ে এসে স্টেশনমাস্টার ও টিসিকে বেধড়ক মারধর
৫৭ মিনিট আগে
কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫২ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৩ মিনিট আগে
৯
৭
৯