বান্দরবানে নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
বান্দরবান জেলা শহরে নিজের মালিকানাধীন রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা শহরের বালাঘাটা এলাকার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে রিসোর্টে নিয়ে যাওয়ার পর ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানানো হয়। স্থানীয় বাসিন্দারা ভুক্তভোগী নারীর কান্নাকাটি ও চিৎকার শুনে এগিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে আসামিকে আদালতে এবং ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা এনসিপি নেতৃত্ব।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি
৬ ঘন্টা আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন
৬ ঘন্টা আগে
শুধু জুলাই সনদ নয়, পিতার আইনও বাস্তবায়ন করছেন না তারেক রহমান: নাঈম আহমাদ
১৫ ঘন্টা আগে
জামায়াতের সঙ্গে এনসিপি একাকার হওয়ার অভিযোগ তুলে দল ছাড়লেন কেন্দ্রীয় নেতা
৪
৫