জামায়াতের সঙ্গে এনসিপি একাকার হওয়ার অভিযোগ তুলে দল ছাড়লেন কেন্দ্রীয় নেতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট আদর্শিক জোটে রূপ নিয়ে একাকার হয়ে গেছে—এমন তীব্র অভিযোগ তুলে দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক ও কেন্দ্রীয় নেতা মো. আবদুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো পদত্যাগপত্রটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।
পদত্যাগপত্রে আবদুর রহমান উল্লেখ করেন, এনসিপির রাজনৈতিক অবস্থান ও জামায়াতের সঙ্গে জোটের কারণে দলটিতে ধীরে ধীরে জামায়াতী আদর্শের বিস্তার ঘটেছে এবং বহু সম্ভাবনাময় নেতা দল ছেড়েছেন। ঐতিহাসিক বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামতের জন্য সহকর্মীদের কাছ থেকে ‘মুজিববাদী’ ট্যাগ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আদর্শগতভাবে বর্তমান সাংগঠনিক পরিসরে দায়িত্ব পালন করা তার পক্ষে নৈতিকভাবে অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এই পদত্যাগকে ‘নাটক’ অভিহিত করে দাবি করেছেন যে, আবদুর রহমান দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন এবং পুনর্গঠিত কমিটিতে রাখা হচ্ছে না তা বুঝতে পেরেই তিনি দল ছাড়ার এই ঘোষণা দিয়েছেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: এনসিপি
৬ ঘন্টা আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের সঙ্গে প্রতারণা: আখতার হোসেন
৬ ঘন্টা আগে
শুধু জুলাই সনদ নয়, পিতার আইনও বাস্তবায়ন করছেন না তারেক রহমান: নাঈম আহমাদ
১৫ ঘন্টা আগে
বান্দরবানে নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
৪
৫