আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী
হিন্দু সম্প্রদায়ের মানুষদের কোনো দলের নির্দিষ্ট ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, স্বাধীন নাগরিক হিসেবে যে সময়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার, স্বাধীনতা এবং সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা সুরক্ষিত থাকবে, সেই বিবেচনা থেকেই তাদের সমর্থন জানানো উচিত।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেকেই হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ব্যবহার করেছে। তবে বর্তমান সরকার সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করে। এ সময় তিনি জানান, এ বছর দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। ভবিষ্যতে সব ধর্মীয় উৎসব আরও সুন্দর ও নিরাপদে পালনে সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আইজিপি আলী হোসেন ফকিরসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ
৬ ঘন্টা আগে
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নয়া নাটক করছে: রিজভী
১৫ ঘন্টা আগে
কুমিল্লায় যুবদলকর্মী হত্যা: জনতার হাতে ধরা পড়লেন মূল অভিযুক্ত, গায়ে ছিল রক্তের দাগ
১৫ ঘন্টা আগে
সীতাকুণ্ডে যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের
৪
৫