কুমিল্লায় যুবদলকর্মী হত্যা: জনতার হাতে ধরা পড়লেন মূল অভিযুক্ত, গায়ে ছিল রক্তের দাগ
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু কাউছার নামের এক যুবদলকর্মীকে কুচিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলামকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে কুমিল্লা নগরের নুরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নগরের ছত্রখিল এলাকায় গোমতী নদীর উত্তর পাড়ে জমি নিয়ে বিরোধের জেরে তৌহিদুল ও তাঁর সহযোগীরা আবু কাউছারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন প্রধান অভিযুক্ত তৌহিদুল। রাতে নগরের নুরপুর এলাকায় তাঁর গায়ে রক্তের দাগযুক্ত জামা দেখে এক যুবদল নেতার সন্দেহ হয় এবং তিনি স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে ঘেরাও করেন।
পরে বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করার পর পুলিশ ও ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ
৬ ঘন্টা আগে
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নয়া নাটক করছে: রিজভী
১৫ ঘন্টা আগে
সীতাকুণ্ডে যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের
১৫ ঘন্টা আগে
আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী
৪
৫