১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ১৪ দিনের এক দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বিভিন্ন ইসলামিক সংগঠনের আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও দাওয়াতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ ছাড়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। সফর শেষে নির্ধারিত সময় অনুযায়ী তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
ইশরাকের অ্যাকশন সন্ত্রাসবাদকে প্রমোট করছে: ইসলামী আন্দোলন
১ সপ্তাহ আগে
স্থানীয় সরকার নির্বাচনে শরিয়াহর পক্ষের প্রার্থী বেছে নেওয়ার আহ্বান চরমোনাই পীরের
১ সপ্তাহ আগে
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করুন: চরমোনাই পীর
২ সপ্তাহ আগে
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: ইসলামী আন্দোলন
৪
৫