'শুধু একটা স্নাইপারের অভাব ছিল': প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকের স্বীকারোক্তি
ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত পোস্টে আপত্তিকর ও হুমকিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিক (২২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সাত দিনের রিমান্ড শেষে রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ অক্টোবর একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে করা পোস্টের নিচে ওই যুবক 'ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো' মর্মে মন্তব্য করেছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি
৩ দিন আগে
ভবিষ্যতে কেউ যাতে গুমের শিকার না হন, সেই ব্যবস্থা করার দাবি এসেছে
৫ দিন আগে
রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক
৫ দিন আগে
'জয় বাংলা' স্লোগান: সিপিবির নেতা–কর্মীদের ওপর হামলা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে স্লোগান
১
৪
৫
৭
৮
৫
৮
১০