'ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়'—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয় এবং উপস্থিত আসামিদের বিরুদ্ধে কোনো রায় হচ্ছে না মর্মে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ 'অসত্য' বলে খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর।
রোববার (১ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এই মন্তব্য করেন।
তিনি স্পষ্ট করে জানান, উপস্থিত আসামিরা নিজেদের পছন্দের আইনজীবীদের মাধ্যমে আইনি লড়াই পরিচালনা করায় এবং বিভিন্ন প্রক্রিয়ায় সময় নেওয়ায় সেসব মামলার বিচারকাজ শেষ হতে কিছুটা বেশি সময় লাগে। তবে এর অর্থ এই নয় যে উপস্থিত আসামিদের বিচার হচ্ছে না; বরং বেশ কয়েকজন হাইপ্রোফাইল উপস্থিত আসামির মামলার বিচার কার্যক্রম বর্তমানে সমাপ্তির পথে রয়েছে।
অনুরূপ সংবাদ
৩ দিন আগে
শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
৫ দিন আগে
বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী বলা নারীকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত
৬ দিন আগে
ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব: আইজিপি
২ সপ্তাহ আগে
সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরানোর বিষয়ে কার্যক্রম চলছে: দুদক
১
৪
৫
৭
৮
৫
৮
১০