খুলনা বিশ্ববিদ্যালয়ে র্যাগিংসহ নানা ঘটনায় জড়িত ৩০ শিক্ষার্থীর শাস্তি
র্যাগিং, শিক্ষার্থী মারধর, হয়রানি ও মাদক সেবনের মতো শৃঙ্খলা পরিপন্থী নানা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জন শিক্ষার্থীকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং অন্যদের আর্থিক জরিমানা ও অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
অনুরূপ সংবাদ
৪৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা
১ দিন আগে
২০২৬ দাখিলে ১ম হওয়া তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার এবার আলিমেও ঈর্ষণীয় ফলাফল
৫ দিন আগে
৩৬ দিনের 'শাটডাউন' শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন
২ সপ্তাহ আগে
তা'মীরুল মিল্লাতে ছাত্রশিবিরের উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠান
১
৪
৫
৭
৮
৫
৮
১০