উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন
বোয়িং ও এয়ারবাস থেকে মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদীয় কমিটির এক সদস্য। চুক্তির আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা এবং ক্রয় নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে বৈঠকে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়।
রোববার অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রসঙ্গটি উত্থাপিত হয়। বৈঠকে জানানো হয়, উড়োজাহাজগুলো পেতে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে এবং এর সম্পূর্ণ ব্যয় সফট লোন ও বিমানের নিজস্ব পরিচালনা আয় থেকেই মেটানোর পরিকল্পনা রয়েছে।
১
৪
৫
৭
৮
৫
৮
১০