'জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড'
সাত দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় রূপান্তরিত হবে এবং প্রয়োজনে সরকার পতনের ডাক দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার বিভিন্ন কার্ডের কথা বললেও জনগণের আসল কার্ড হলো 'লাল কার্ড'।
শনিবার (৩১ অক্টোবর) সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১-দলীয় জোটের খুলনা অভিমুখে লংমার্চ চলাকালে যশোর ও ঝিনাইদহে আয়োজিত পৃথক পথসভায় বক্তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
যশোরের মুড়লী মোড় ও ঝিনাইদহ গোলচত্বরের পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহসহ ১১-দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না, জাতি জানতে চায়: শফিকুর রহমান
৬ ঘন্টা আগে
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: শফিকুর রহমান
৬ ঘন্টা আগে
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
৬ ঘন্টা আগে
সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে