রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের আচরণের তীব্র সমালোচনা করে তাঁকে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’।
রোববার (১ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা যে কারো গণতান্ত্রিক অধিকার হলেও, মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা একান্ত প্রয়োজন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের সুরক্ষা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি উসকানিমূলক ও হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
১
৪
৫
৭
৮
৫
৮
১০