এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং শিক্ষার্থীদের সম্পূর্ণরূপে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। একবার ফি জমা দেওয়ার পর কোনো অবস্থাতেই বিষয় পরিবর্তন বা ফি ফেরত দেওয়া সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
অনুরূপ সংবাদ
২ সপ্তাহ আগে
এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
১ মাস আগে
দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বাড়ল, নতুন হার কার্যকর ২০২৮ থেকে
১ মাস আগে
এসএসসির পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪০৮৫, নতুন জিপিএ–৫ পেল ৩০৭৯ জন
১ মাস আগে
সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ছে, সরকারের যুক্তি ও ঝুঁকি
১
৬
৫
৯
১০