লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কোনো নেতাকে অংশ নিতে দেখা যায়নি। তবে দলটির পক্ষ থেকে প্রতীকী ও প্রতিনিধি হিসেবে চারজন শীর্ষ নেতা গাড়িবহরে যুক্ত হয়েছেন।
শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপি সূত্রে জানা গেছে, দল হিসেবে লংমার্চে অংশ নিলেও নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও কৌশল বজায় রাখতে এবার কেন্দ্রীয়ভাবে শীর্ষ নেতারা উদ্বোধনী সমাবেশে অনুপস্থিত ছিলেন।
তবে প্রতিনিধি হিসেবে হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদীব, আবদুল হান্নান মাসউদ ও এস এম সাইফ মুস্তাফিজের মতো নেতারা লংমার্চের বিভিন্ন পর্বে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে 'ঘেরাও' করার হুমকি দিলেন নাহিদ
২ দিন আগে
বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম
৪ দিন আগে
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
৫ দিন আগে
নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে