রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে ঘিরে কড়া সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন যে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে বিনোদন ও ঘোরাফেরার সফরে পরিণত করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১-দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, রাষ্ট্রীয় প্রটোকল বা দায়িত্বের বাইরে অপ্রাসঙ্গিক ব্যক্তিদের নিয়ে বিদেশ সফর করা হচ্ছে, যা জনমনে নানা সংশয় তৈরি করছে। এ সময় ১১ দলীয় জোটের ঐক্য অটুট থাকার কথা জানিয়ে তিনি স্থানীয় সরকার নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের আইজিপির বিতর্কিত বক্তব্য এবং বিরোধী দলের খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার ওপর জোর দেন।
অনুরূপ সংবাদ
৪৯ মিনিট আগে
'জয় বাংলা' স্লোগান: সিপিবির নেতা–কর্মীদের ওপর হামলা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে স্লোগান
৫০ মিনিট আগে
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
১ দিন আগে
ফেসবুক লাইভে 'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী' বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ
৪ দিন আগে
ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন
৪
৬
৭
৮