মিরপুরে বিভিন্ন গলি দিয়ে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন অলিগলি থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পোশাকশ্রমিকেরা প্রধান সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১ নভেম্বর) সকালে মিরপুর-১০ নম্বর, সেনপাড়া পর্বতা এবং প্রশিকা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে টানা দুই দিন ধরে চলা বিক্ষোভ ও সংঘর্ষের জেরে আজ সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর সতর্ক অবস্থানে ছিলেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
অনুরূপ সংবাদ
৫০ মিনিট আগে
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, আগুন, দুজন আটক
৫৪ মিনিট আগে
পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
১ দিন আগে
১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে ৭৭৮টি গাড়ি গেল, টোল পৌনে ৮ লাখ টাকা
১ দিন আগে
নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা
১
৪
৫
৭
৮
৫
৮
১০