আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাত আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অন্য আসামিরা হলেন মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক ও মির্জা আজম।
প্রসিকিউশন জানিয়েছে, আসামিরা তৎকালীন সরকারের নীতিনির্ধারক ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে আন্দোলন দমনে নীতিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে সংঘটিত সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটে।
১
৪
৫
৭
৮
৫
৮
১০