শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি
দেশে বারবার সরকার ও শাসকের পরিবর্তন ঘটলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির মতে, ক্ষমতার কেন্দ্রীভবন অব্যাহত থাকায় রাষ্ট্রে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হয়নি।
শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো' শীর্ষক এক আলোচনা সভায় দলটির নেতারা এই মন্তব্য করেন।
জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের তিন বিভাগে ক্ষমতার পৃথক্করণ এবং অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি। অন্যথায় রাষ্ট্র আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেন।
অনুরূপ সংবাদ
২ দিন আগে
ভবিষ্যতে কেউ যাতে গুমের শিকার না হন, সেই ব্যবস্থা করার দাবি এসেছে
৪ দিন আগে
রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক
৪ দিন আগে
'জয় বাংলা' স্লোগান: সিপিবির নেতা–কর্মীদের ওপর হামলা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে স্লোগান
৪ দিন আগে
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে