ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্যানটিন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করে শাহবাগ থানা–পুলিশের হাতে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।
রোববার (১ নভেম্বর) বিকেলে হলের ভেতর এই ঘটনা ঘটে। আটক অর্ক সাহা ঢাবি শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের দাবি, সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের উপস্থিতিতে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং হলে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখা হবে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ে র্যাগিংসহ নানা ঘটনায় জড়িত ৩০ শিক্ষার্থীর শাস্তি
১ দিন আগে
২০২৬ দাখিলে ১ম হওয়া তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার এবার আলিমেও ঈর্ষণীয় ফলাফল
৫ দিন আগে
৩৬ দিনের 'শাটডাউন' শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন
২ সপ্তাহ আগে
তা'মীরুল মিল্লাতে ছাত্রশিবিরের উদ্যোগে আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠান
১
৪
৫
৭
৮
৫
৮
১০