চট্টগ্রামে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর প্রধান সহযোগী সাব্বির হোসেন ওরফে সানিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রবাসী ব্যবসায়ীদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, সাজ্জাদ ও তার সহযোগীদের নির্দেশনা অনুযায়ী ফোনে চাঁদাবাজির মূল দায়িত্ব পালন করতেন এই সাব্বির।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনুরূপ সংবাদ
৫ ঘন্টা আগে
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু
৫ ঘন্টা আগে
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড় ১২৯ জনের
২ দিন আগে
টঙ্গীর এরশাদ নগর এলাকায় ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতাকে জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগ
৫ দিন আগে
ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে