'জয় বাংলা' স্লোগান: সিপিবির নেতা–কর্মীদের ওপর হামলা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে স্লোগান
মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যুবদল ও ছাত্রদলের কর্মী পরিচয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) রাতে পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা যায়, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলের মুক্তির পর আনন্দ মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। হামলাকারীরা সিপিবির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে এবং কয়েকজন নেতাকর্মীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সিপিবির ভূমিকা থাকার পরও এই ধরনের মব ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অনুরূপ সংবাদ
৪৮ মিনিট আগে
রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করা হচ্ছে: মামুনুল হক
৫৩ মিনিট আগে
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
১ দিন আগে
ফেসবুক লাইভে 'বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী' বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ
৪ দিন আগে
ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন
৪
৬
৭
৮