অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও
চট্টগ্রামের বাঁশখালীতে সরকারের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে অটোরিকশায় মাইক লাগিয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে এই মাইকিংয়ের ঘটনা ঘটে। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের নামে আগে থেকে রেকর্ড করা বক্তব্য প্রচার করতে দেখা যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১
৪
৫
৭
৮
৫
৮
১০