উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রের উচ্চকক্ষ বা সংবিধান সংশোধনসংক্রান্ত বিষয় নিয়ে রাজপথের লংমার্চে কোনো সুরাহা হবে না উল্লেখ করে বিরোধী দলকে সংসদীয় কমিটিতে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে 'স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার বাস্তবায়নে কাজ করছে এবং বিরোধী দলের জন্য কমিটিতে আসন ফাঁকা রাখা হয়েছে। অন্যদিকে সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐকমত্য এবং শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল: রিজভী
৪ দিন আগে
আইজিপির 'ক্রসফায়ার' বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী
৪ দিন আগে
যে স্লোগানে–কাজে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত: রুহুল কবির রিজভী
৫ দিন আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে