মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না, জাতি জানতে চায়: শফিকুর রহমান
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদেশ সফর নিয়ে কোনো ধরনের লুকোচুরি করা হচ্ছে কি না, তা পরিষ্কার করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের খুলনা অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন।
ডা. শফিকুর রহমান বলেন, কানেক্টিভিটির নামে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া বা কারও কাছে ইজারা দেওয়া বরদাশত করা হবে না। একই সঙ্গে তিনি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে এর চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অনুরূপ সংবাদ
২
৪
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
২ দিন আগে