ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠক, এ অভিযোগ রাশেদকে প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে দলটি। একই সঙ্গে এই অভিযোগ প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জামায়াত।
সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন তাঁর ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, গত ১৬ সেপ্টেম্বর বারিধারার একটি বাড়িতে জামায়াত নেতাদের সঙ্গে এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে।
এই দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, দলের সুনাম ক্ষুণ্ন করতেই একটি মহল এমন মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জামায়াত সবসময় নিয়মতান্ত্রিক ও কূটনৈতিক শিষ্টাচার মেনে রাজনীতি করে। যাঁরা এই বানোয়াট তথ্য ছড়াচ্ছেন, তাঁদের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এই অভিযোগ জাতির সামনে প্রমাণ করার চ্যালেঞ্জ জানান তিনি।
অনুরূপ সংবাদ
৪২ মিনিট আগে
২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের
৪৯ মিনিট আগে
বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার
৫০ মিনিট আগে
'ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই'
৫১ মিনিট আগে
গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগনের পক্ষে দাঁড়ান: সেলিম উদ্দিন
৪
৬
৭
৮