'ক্রসফায়ারের' ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যকে সরাসরি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ার চায় না এবং এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি হয়তো আইনের কঠোর প্রয়োগের বিষয়টি বোঝাতে গিয়ে অসতর্কতাবশত ওই কথা বলে ফেলেছেন, যা কোনোভাবেই ঠিক বা উচিত হয়নি। বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা কিংবা কাস্টডিয়াল ডেথ কোনোভাবেই বরদাশত করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে আইজিপির ওই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও মানবাধিকার মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং বিএনপির পক্ষ থেকেও একে বিব্রতকর বলে মন্তব্য করা হয়।
৪
৬
৭
৮