২৮ অক্টোবর দিনভর আওয়ামী লীগ তাণ্ডব চালানোর সুযোগ পেল কীভাবে, প্রশ্ন জামায়াত আমিরের
২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন চার–দলীয় জোট সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আওয়ামী লীগ কীভাবে দিনভর তাণ্ডব ও হত্যাকাণ্ড চালানোর সুযোগ পেয়েছিল, সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার কাকরাইলে আইডিইবি মিলনায়তনে '২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই প্রশ্ন রাখেন।
শফিকুর রহমান বলেন, সে সময় লগি–বৈঠা নিয়ে পল্টনে যে বর্বরতা চালানো হয়েছিল, তা জাতির মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় বরং একটি ফ্যাসিস্ট ক্লাব হিসেবে এ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াত নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়ার বিচার নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত করে তিনি ফ্যাসিবাদীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অনুরূপ সংবাদ
৪২ মিনিট আগে
ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠক, এ অভিযোগ রাশেদকে প্রমাণের চ্যালেঞ্জ জামায়াতের
৪৯ মিনিট আগে
বিএনপি আ.লীগের কাছ থেকে শিখেছে ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, গেলে স্বৈরতন্ত্র: পরওয়ার
৫০ মিনিট আগে
'ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই'
৫১ মিনিট আগে
গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগনের পক্ষে দাঁড়ান: সেলিম উদ্দিন
৪
৬
৭
৮