আইজিপির 'ক্রসফায়ার' বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্যকে বর্তমান সরকারের জন্য বিব্রতকর বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দীর্ঘদিন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করা দলের সরকারের আমলে এমন বক্তব্য সবাইকে ভাবিয়ে তুলছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছর বিএনপি সহনশীলতা ও সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশার মধ্যে পুলিশ প্রধানের মুখে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত পদক্ষেপের কথা অত্যন্ত উদ্বেগের বিষয়। অপরাধ দমনের জন্য প্রচলিত আইন কঠোরভাবে প্রয়োগের কথা বললেও কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমকে প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।
অনুরূপ সংবাদ
৪৭ মিনিট আগে
যে স্লোগানে–কাজে পতিত ফ্যাসিবাদীরা উৎসাহিত হয়, তা এড়িয়ে চলা উচিত: রুহুল কবির রিজভী
১ দিন আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
১ দিন আগে
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
১ দিন আগে
বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
৪
৬
৭
৮