রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে মাসুম খান রাজেশ নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের পক্ষ থেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে যে, গ্রেপ্তার মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক সময়ে রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে পুলিশের তৈরি করা অপরাধীদের তালিকার মধ্যেও তাঁর নাম রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
২২ ঘন্টা আগে
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
২২ ঘন্টা আগে
বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
২২ ঘন্টা আগে
কুমিল্লায় বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের মামলায় দলীয় নেতাসহ ১০ জন কারাগারে
২
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে