দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে তাঁর পদত্যাগ বা দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
মঙ্গলবার বিকেলে গাজীপুরে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার ধীরে ধীরে স্বৈরাচারী আচরণের দিকে ঝুঁকছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের চেষ্টা চলছে। সমালোচনা করলেই মামলা দেওয়ার সংস্কৃতি এবং পুলিশ প্রধানের এমন বক্তব্য আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে পুলিশ বাহিনীতে সংস্কার আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিগত দিনের মতো দলীয় প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে জনগণ তা মেনে নেবে না। সভায় স্থানীয় সরকার নির্বাচন, প্রশাসন ও পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিও জানান তিনি।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম
৪ দিন আগে
সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী
৪ দিন আগে
এনসিপির নতুন কমিটিকে 'প্রক্সি জামায়াত পার্টি' বললে ভুল হবে না: রাশেদ খান
৪ দিন আগে
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের
৪
৬
৭
৮